রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

সৌদি আরবে আহাম্মাদ আলী মুকিতকে সংবর্ধনা দিলেন বহরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল হক শা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে
207

মাধবপুর প্রতিনিধি :ফোরকান উদ্দিন রোমান :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব আহাম্মাদ আলী মুকিত-কে সৌদি আরবে সংবর্ধনা প্রদান করেছেন মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো: নুরুল হক শা।

সৌদি আরবে বসবাসরত বহরা ইউনিয়নের প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার উন্নয়ন, অবকাঠামো ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় মো: নুরুল হক শা বলেন, “বহরা ইউনিয়নের প্রবাসীদের পক্ষ থেকে প্রিয় নেতা আহাম্মাদ আলী মুকিত ভাইকে সৌদি আরবে সংবর্ধনা জানাতে পেরে আমরা গর্বিত। তিনি হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সবসময় এলাকার উন্নয়নের কথা চিন্তা করেন।”

তিনি আরও বলেন, “মুকিত ভাইয়ের সাথে বহরা ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে খাল খনন, রাস্তা সংস্কার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে কথা হয়েছে। তিনি আমাকে আশ্বস্ত করেছেন, বহরা ইউনিয়নে উন্নয়নমূলক কাজের উদ্বোধনে তিনি উপস্থিত থাকবেন এবং এলাকার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবেন।”

নুরুল হক শা আরও বলেন, “আমি সবসময় বহরা ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থাকতে চাই। এলাকার উন্নয়ন, তরুণ সমাজকে এগিয়ে নেওয়া এবং জনদুর্ভোগ নিরসনে কাজ করাই আমার মূল লক্ষ্য। প্রবাসীদের সহযোগিতা ও জনগণের দোয়া নিয়ে বহরা ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা বহরা ইউনিয়নের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে এলাকার কল্যাণে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews