বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত:

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে
148

মোঃ আমিরুল ইসলাম অনিক, পুরান ঢাকা প্রতিনিধি

“আমরা নই দালাল-আমরা জীবন বাচানোর দালাল”কেন্দ্রীয় ফারিয়া ও মেডিকেল রিপ্রেজেনটেটিভ

মেডিকেল রিপ্রেজেনটেটিভ দালাল নয়, এদেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী।

বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া-এর উদ্যোগে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনের মূল বিষয় ছিল— ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ঔষধ কোম্পানির প্রতিনিধিদের “দালাল” বলে আখ্যায়িত করার প্রতিবাদ জানানো। বক্তারা এ ধরনের মন্তব্যকে মিথ্যা, ভিত্তিহীন ও অপমানজনক বলে উল্লেখ করেন।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সভাপতি মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি সাইদুল ইসলাম তপন এবং সেক্রেটারি রফিকুল ইসলাম রফিক সহ সংগঠনের সকল সহযোগী ও সহযোদ্ধারা। এছাড়াও বিভিন্ন ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

বক্তারা বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নন; তারা দেশের স্বাস্থ্যখাতের একটি গুরুত্বপূর্ণ অংশ। চিকিৎসকদের কাছে ওষুধ সম্পর্কিত সঠিক তথ্য পৌঁছে দিয়ে জনস্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।”

এ সময় তারা এ ধরনের “মিথ্যা অপবাদ”-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে সম্মানজনক আচরণ নিশ্চিত করার দাবি জানান।

 

এছাড়াও বক্তারা করোনা মহামারির সময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অসীম ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। জীবনের ঝুঁকি নিয়েও তারা হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসকদের কাছে প্রয়োজনীয় ঔষধ ও তথ্য পৌঁছে দিয়েছেন, যাতে চিকিৎসা সেবা ব্যাহত না হয়।

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের উল্লেখযোগ্য ৫টি ভূমিকা তুলে ধরা হয়ঃ

১। চিকিৎসকদের কাছে নতুন ও প্রয়োজনীয় ঔষধের সঠিক তথ্য পৌঁছে দেওয়া।

২। রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আধুনিক চিকিৎসা ব্যবস্থার সাথে চিকিৎসকদের আপডেট রাখা।৩। জরুরি সময়ে হাসপাতাল ও ফার্মেসিতে ঔষধ সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।

৪। করোনা মহামারিসহ বিভিন্ন দুর্যোগকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যসেবার চাকা সচল রাখা।

৫। দেশের স্বাস্থ্যখাত ও ফার্মাসিউটিক্যাল শিল্পের উন্নয়নে সরাসরি অবদান রাখা।

বক্তারা আরও বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কখনো দালাল নন; তারা স্বাস্থ্যখাতের সম্মানিত কর্মী এবং জনগণের চিকিৎসা সেবার এক নিরব যোদ্ধা।”

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews