1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

হবিগঞ্জ-৪ এর সাংবাদিকদের নিয়ে প্রশ্ন তুললেন মুফতী গিয়াস উদ্দিন তাহেরী

মাধবপুর প্রতিনিধি : ফোরকান উদ্দিন রোমান, 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
73

মাধবপুর প্রতিনিধি : ফোরকান উদ্দিন রোমান, 

হবিগঞ্জ-৪ আসনের সাংবাদিকদের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন ইসলামিক বক্তা মুফতী গিয়াস উদ্দিন তাহেরী। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানতে চান—“হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাটের সাংবাদিক ভাইয়েরা কি রাজনৈতিক আধিপত্যবাদীদের রোষানলে পরাধীন?”

তার এই বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। পোস্টে তিনি আরও উল্লেখ করেন, প্রকৃত সাংবাদিকদের কলমের শক্তি অনেক বেশি এবং সত্য প্রকাশে তারা কখনো পিছপা হওয়া উচিত নয়।

তবে তিনি তার বক্তব্যে সরাসরি কাউকে নির্দিষ্ট করে উল্লেখ করেননি। ফলে ঠিক কাকে ইঙ্গিত করে এই মন্তব্য করা হয়েছে, তা স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন মহলে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

অনেকে মনে করছেন, সাম্প্রতিক সময়ে এলাকায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ও সংবাদ পরিবেশন নিয়ে অসন্তোষ থেকেই এমন মন্তব্য করে থাকতে পারেন তিনি। আবার কেউ কেউ এটিকে সাধারণভাবে সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া একটি বার্তা হিসেবেও দেখছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট সাংবাদিকদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট