শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

“যাকাতকে চাঁদাবাজির চেয়ে খাটো করা হয়েছে”— নিলোফার মনির বক্তব্যে তীব্র ক্ষোভ ছাত্রশিবিরের

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে
212

ইমান আলী স্টাফ রিপোর্টার,ঢাকা

ঢাকা, ৩ মে – রবিবার ২০২৬ ।

যাকাত নিয়ে বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গতকাল শনিবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবাগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি নিলোফার চৌধুরী মনি যাকাতের মতো ইসলামের একটি পবিত্র ফরজ ইবাদতকে তুচ্ছতাচ্ছিল্যের ভঙ্গিতে উপস্থাপন করেছেন। তারা অভিযোগ করেন, সমাজ থেকে চাঁদাবাজি নির্মূলের কথা না বলে বরং চাঁদাবাজিকে যাকাতের চেয়ে উত্তম হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা দেশের কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

নেতৃবৃন্দ বলেন, যাকাত ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম এবং এটি সমাজে অর্থনৈতিক বৈষম্য দূর করে অভাবীদের অধিকার নিশ্চিত করার একটি ঐশ্বরিক ব্যবস্থা। অন্যদিকে চাঁদাবাজি হলো জুলুম, অন্যায় ও শাস্তিযোগ্য অপরাধ। এমন একটি অপরাধের সঙ্গে ইসলামের পবিত্র বিধানের তুলনা করাকে তারা “চরম ধৃষ্টতা” বলে মন্তব্য করেন।

ছাত্রশিবির নেতারা আরও বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল দেশ চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত হবে। কিন্তু বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে চাঁদাবাজির সংস্কৃতি অব্যাহত রয়েছে বলে তারা দাবি করেন। তাদের ভাষ্য, রাজনৈতিক দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে যদি চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে তা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করবে।

বিবৃতির শেষাংশে নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া দেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। তারা নিলোফার চৌধুরী মনিকে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একইসঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করার দাবি জানান তারা। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews