শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

গোমস্তাপুরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে
223

সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুর:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া ও ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৩ মে) সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ দেলোয়ার হোসেন রনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছাবুর রহমান। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক খাইরুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আসমা খাতুন, রহনপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) আবু সায়েম প্রমুখ। এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন,‌ প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবক অভিভাবিকা, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ প্রতিষ্ঠান শিক্ষার্থীরা। আলোচনা শেষে ৫৩ টি ইভেন্টে ১৫৯ জন বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। পুরস্কার পেয়ে অনেক শিক্ষার্থীকে বেশ আনন্দিত হতে দেখা যায় যার মধ্যে এমন একজন প্লে শ্রেণীর শিক্ষার্থী তিনটি ইভেন্টে অংশগ্রহণ করে তিনটিতেই প্রথম পুরস্কার পাওয়ায় বেশ উচ্ছ্বাসিত হয়েছে বলে বাবা আমি তিনটি পুরস্কার পেয়েছি। অপরদিকে তার তৃতীয় শ্রেণীতে পড়ুয়া বড় বোন আনিসা জাহান চিত্রাংকন প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে। এমন অর্জনে তাদের পিতা রহনপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) আবু সায়েম বলেন, তাদের এমন অর্জনে আমরা আনন্দিত। পড়ালেখার পাশাপাশি প্রতিটি সন্তানই যেন খেলাধুলা করে। তাহলে তাদের শারীরিক ও মানসিক ভাবে সুস্থ হয়ে বেড়ে উঠবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews