শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

​সোনারগাঁয়ে মহাসড়কে অ/জ্ঞা/ত গাড়ির ধা/ক্কা/য় চালক ও মালিক নি/হ/ত

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে
224

​প্রতিবেদক: মঞ্জুর ইসলাম, সোনারগাঁও প্রতিনিধি

আপডেট টাইম: শনিবার, ২ মে, ২০২৬
​নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মিনিট্রাকের পেছনে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় চালক ও মালামালের মালিকসহ দুই যুবক নিহত হয়েছেন।
​শনিবার (২ মে) দিবাগত রাত আনুমানিক ২টা ১০ মিনিটে উপজেলার টিপরদী এলাকার চৈতি গার্মেন্টসের বিপরীত পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
​নিহতরা হলেন—বরিশাল জেলার কাজীরহাট থানার আন্দারমানিক এলাকার মৃত সেকান্দার আলী মাঝির ছেলে ও মিনিট্রাক চালক মোহাম্মদ আলী (৩৫) এবং খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গবামারা এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে ও মালামালের মালিক মোঃ মনির খলিফা (২৮)।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী লেনে ঢাকা মেট্রো-ন-২০-১০৯৯ রেজিস্ট্রেশনধারী একটি মিনিট্রাক চলাকালীন সামনের একটি অজ্ঞাতনামা গাড়ি হঠাৎ ব্রেক করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিট্রাকটি ওই গাড়ির পেছনে সজোরে ধাক্কা দিলে সামনের অংশটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ট্রাকের কেবিনে থাকা চালক ও মালিক গুরুতর আহত অবস্থায় ভেতরে আটকা পড়েন।
​খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার ফলে মহাসড়কের ওই লেনে কিছুক্ষণ যান চলাচলে ধীরগতি থাকলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।
​কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনা কবলিত মিনিট্রাকটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews