শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রাজাপুরের বাগড়ি বাজার ওয়ালটন প্লাজা সংলগ্ন ভাড়া বাসা থেকে গৃহবধূর লা শ উদ্ধার করেছে পুলিশ।

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে
233

এইচ এম শুভ  ঝালকাঠি প্রতিনিধ

রাজাপুরের বাগড়ি বাজার ওয়ালটন প্লাজা সংলগ্ন ভাড়া বাসা থেকে গৃহবধূর লা শ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি পরিকল্পিত হত্যা। অভিযোগ উঠেছে পলাতক পুলিশ সদস্য স্বামীর বিরুদ্ধে।

ঝালকাঠির রাজাপুরে ভাড়া বাসা থেকে তরুণীর লাশ উদ্ধার, পুলিশ সদস্য স্বামীর বিরুদ্ধে নিহত পরিবারের হত্যার অভিযোগ

ঝালকাঠির রাজাপুর উপজেলার বাঘড়ী বাজার এলাকায় গতকাল রাতে ওয়াল্টন প্লাজার পাশের একটি গলির ভেতরে ভাড়া বাসা থেকে মনি (২৫) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।স্বামীর বিরুদ্ধে নিহত পরিবারের হত্যার অভিযোগ উঠেছে।

 

নিহত মনি উপজেলার ২নং শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠী গ্রামের খলিলুর রহমানের মেয়ে। তার স্বামী নূর উদ্দিন একজন পুলিশ সদস্য, যিনি রাজাপুর উপজেলার সাবেক সার্কেল এসপি মাসুদ রানার গানম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে নূর উদ্দিন ঝালকাঠি পুলিশ লাইনে কর্মরত বলে জানা গেছে,তার বাড়ি সাতক্ষীরা জেলায়।

নিহত পরিবারের অভিযোগ মনি’কে তার স্বামী হত্যা করে পাঁচ বছরের ছেলে সন্তানকে নিয়ে পালিয়ে গেছে। হত্যার পরে শ্বশুরকে ফোন করে নূর উদ্দিন জানান “আপনার মেয়ে আর নেই।”

ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews