রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রাজাপুরে দুটি খাল খননের উদ্বোধন করলেন এমপি জামাল

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে
392

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে জলাবদ্ধতা নিরসন ও কৃষি সেচব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে দুটি খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে) সকালে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাজের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টার দিকে বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠী এলাকার গোড়াখাল থেকে খনন কাজ শুরু হয়। খালটি মৃত্যু মোঃ সাহেব আলী শিকদারের বাড়ি, ঘরামিবাড়ির পাশ, ভাতকাঠী আদাখোলা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকা হয়ে আমিন বাড়ির পাশ দিয়ে আদাখোলা ধোপা বাড়ি পর্যন্ত বিস্তৃত। পরে বেলা ১১টার দিকে রাজাপুর সদর ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে শোহরাপ মোল্লার বাড়ি হয়ে শিকদার বাড়ি পর্যন্ত আরেকটি খাল খনন কাজের উদ্বোধন করেন এমপি জামাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল বসার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, খাল দুটি খননে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩ লাখ টাকা। সংশ্লিষ্টরা আশা করছেন, খাল দুটি খনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews