বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

‎চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবস পালিত।

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে
274

ডিসিবি ডেক্স; মো আব্দুল্লাহ

‎চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎‎শুক্রবার (১ মে) সকালে শহরের কোর্ট চত্বর এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিভিন্ন পেশার শ্রমিক, সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁপাই নবাবগঞ্জের বিশ্বরোড মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

‎সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম, তাই তাদের জীবনমান উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট সকলকে কার্যকর উদ্যোগ নিতে হবে। এছাড়াও শ্রমিকদের জন্য প্রতিটি জেলায় একটি করে স্বতন্ত্র স্কুল ও স্বতন্ত্র হাসপাতাল নির্মাণের দাবি জানান শ্রমিক নেতারা। যেখানে শ্রমিক ও তাদের সন্তানরা বিনা খরচে চিকিৎসা ও শিক্ষা লাভ করবে।

‎সমাবেশে উপস্থিত ছিলেন, চাঁপাই নবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব লতিফুর রহমান , বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাই নবাবগঞ্জ জেলা আমির আবু যর গিফারী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলা সভাপতি ফরহাদ আহমেদ সায়েম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চাঁপাই নবাবগঞ্জ পৌরসভা সভাপতি মনিরুল ইসলামসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের শ্রমিকরা উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews