বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

গোমস্তাপুরে বিদ্যুতের শট খেয়ে একজনের মৃত্যু   

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে
173

মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে মেহেদী হাসান রাজ (২৩) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রহনপুর বড় বাজার একটি বাড়ি রং করার সময় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি রহনপুর পৌর এলাকার গম্বুজপাড়া মহল্লার বাসিন্দা কুড়ান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে রহনপুর বড়বাজার বীরমুক্তিযোদ্ধা আকতার আলী কচি খানের বাড়িতে দেওয়াল রংয়ের কাজ করছিল । দুপুরে ২টার দিকে রং করার সময় নেসকো কোম্পানির ৩৩ কেভি সংযোগ লাইনের তারে হাত লেগে বিদ্যুতায়িত হন তিনি। পরে স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মেহেদী হাসানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় (অপমৃত্যু) ইউডি মামলা হবে বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews