বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

বামনডাঙ্গায় সবজির আড়ালে গাঁজা চাষ,

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে
205

ফাহিম মিয়া সুন্দরগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে দীর্ঘদিন ধরে বিভিন্ন সবজির সঙ্গে গাঁজা চাষ করার অভিযোগ উঠেছে মো. আয়নাল হক (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে একটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামে অভিযান চালিয়ে গাঁজার গাছটি উদ্ধার করা হয়।অভিযুক্ত গাঁজা চাষী আয়নাল হক ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আয়নাল হক নিজের বাড়ির পেছনের সবজি বাগানে গাঁজা চাষ করে আসছিলেন। বিষয়টি গোপন রাখতে তিনি বাগানের চারপাশ জাল (নেট) দিয়ে ঘিরে রাখতেন এবং সবজি গাছের সঙ্গে সামঞ্জস্য রাখতে গাঁজার গাছের মাথা ছেঁটে দিতেন।বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে প্রায় ৪ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করেন। তবে অভিযানের সময় আয়নাল হককে বাড়িতে পাওয়া যায়নি।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোঃ আলমগীর হোসেন জানান,পুলিশের চোখ ফাঁকি দিতে সবজির আড়ালে গাঁজা চাষ করা হচ্ছিল। অভিযান চালিয়ে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews