শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

মে দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আহ্বান: শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে
230

মোঃ মাহবুবুর রহমান, বিশেষ প্রতিনিধি,

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার ও সেক্রেটারি কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাম্মদ হাফিজুর রহমান এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে জেলা জামায়াত নেতৃবৃন্দ বলেন, এক শতাব্দীর অধিককাল সময় ধরে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হচ্ছে, কিন্তু কোথাও এখন পর্যন্ত শ্রমিকের প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি। আমরা অধিকার আদায়ের জন্য দু’বার দেশকে স্বাধীন হয়েছি, কিন্তু মানুষের প্রকৃত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। বিশেষ করে আমাদের দেশে শ্রমিক শ্রেণি সবচেয়ে বেশি নিগৃহীত। যেই শ্রমিকের ঘামে সভ্যতা গড়ে ওঠে, সেই শ্রমিকরা অধিকার বঞ্চিত হয়ে আসছে সব সময়।
বিবৃতিতে তারা বলেন, ইসলাম যে সাম্য, মানবাধিকার এবং মর্যাদার কথা বলেছে, পৃথিবীর আর কোনো দর্শনে তা পাওয়া যায় না। মানবতার বন্ধু হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পাওন পরিশোধ করো। ইসলাম শ্রমিকের যে অধিকারের কথা বলেছে, তাতে তাদের ওপর নির্যাতন করা, চুক্তির অধিক পরিশ্রম গ্রহণ করা আইনত নিষিদ্ধ। তাই শ্রমিকের প্রকৃত অধিকার নিশ্চিত করতে হলে ইসলামী আদর্শের ভিত্তিতে আমাদের দেশের শ্রম আইনকে ঢেলে সাজাতে হবে।
বিবৃতিতে তারা শ্রমিকদের সঠিক মজুরি প্রদান, তাদের কর্মস্থলে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা, মাতৃত্বকালীন ছুটি, চিকিৎসা ভাতা প্রদানসহ প্রাপ্য অধিকার বাস্তবায়নে শিল্প মালিক ও সরকারের প্রতি আহ্বান জানান।
নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলা জামায়াতের পক্ষ থেকে সকল স্তরের শ্রমজীবী মানুষের মুক্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে তারা তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews