সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ মোঃ সাইফুল ইসলাম (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) রাত ১১টা ৩০ মিনিটে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই হারুন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সোনারগাঁ থানাধীন সোনাময়ী এলাকায় আসামির নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সাইফুল ইসলাম (৩৬) মৃত মোতালেব হোসেনের ছেলে এবং পিয়ারা বেগমের সন্তান। তিনি সোনাময়ী ইউনিয়নের বৈদ্যবাজার এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
86
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ মোঃ সাইফুল ইসলাম (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) রাত ১১টা ৩০ মিনিটে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই হারুন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সোনারগাঁ থানাধীন সোনাময়ী এলাকায় আসামির নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক সাইফুল ইসলাম (৩৬) মৃত মোতালেব হোসেনের ছেলে এবং পিয়ারা বেগমের সন্তান। তিনি সোনাময়ী ইউনিয়নের বৈদ্যবাজার এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।