বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

৭ খু/নে/র বি/চা/র দা/বি/তে নারায়ণগঞ্জে মা/ন/ব/ব/ন্ধ/ন, ক্ষো/ভে ফুঁ/স/ছে জনতা।

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে
263

আতাউর রহমান | বন্দর প্রতিনিধি
আলোচিত নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনার ১২ বছর পূর্ণ হলেও এখনো চূড়ান্ত বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ।
সোমবার (২৭ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের একটি গুরুত্বপূর্ণ সড়কে আয়োজিত এ মানববন্ধনে নিহতদের স্বজন, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও নারায়ণগঞ্জ আদালতের আইনজীবীরা অংশগ্রহণ করেন। এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন উপস্থিত ছিলেন।
তিনি বলেন, “আমি এখানে একজন সংসদ সদস্য হিসেবে নয়, বরং একজন আইনজীবী হিসেবে উপস্থিত হয়েছি।” তিনি আরও বলেন, “নজরুল সাহেবকে যখন গুম করা হয়, তখন একজন আইনজীবী তার বিবেকের তাড়নায় তা প্রতিহত করতে গিয়ে তাদের পিছু নেন এবং শেষ পর্যন্ত হত্যার শিকার হন।”
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ এক যুগ পার হলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ায় বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ক্রমেই কমে যাচ্ছে।
এ সময় অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড হাতে “বিচার চাই”, “খুনিদের সর্বোচ্চ শাস্তি চাই”সহ বিভিন্ন স্লোগান দেন। বক্তারা দ্রুত আপিল বিভাগের রায় কার্যকর করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, “বিচার বিলম্ব মানেই বিচার না পাওয়া। আমরা আর দেরি চাই না, দ্রুত রায় কার্যকর দেখতে চাই।”
শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলেও উপস্থিত জনতার মাঝে ক্ষোভ ও হতাশার চিত্র স্পষ্ট ছিল। স্থানীয়দের মতে, দ্রুত বিচার কার্যকর না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews