শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ব/জ্র/পা/তে চাচা-ভাতিজাসহ ৩ জনের ম/র্মা/ন্তি/ক মৃ/ত্যু

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে
325

সুন্দরগঞ্জ প্রতিনিধি: ফাহিম মিয়া

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আজ দুপুরে বজ্রপাতে আপন চাচা ও ভাতিজাসহ তিনজনের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন এবং একটি গবাদিপশু (গরু) মারা গেছে।

আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুর ৩টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ধোপাডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুজা মিয়ার বাড়িতে গরু রাখা এবং পারিবারিক কাজ করার সময় হঠাৎ আকাশ অন্ধকার করে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় একটি শক্তিশালী বজ্রপাত সরাসরি গরুর ঘরের ওপর পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে আপন চাচা ও ভাতিজা রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তারা

​বজ্রপাতে ঘরের ভেতরে থাকা একটি গরুও মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হঠাৎ করে আসা এই প্রাকৃতিক দুর্যোগে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews