বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

শত বছরের পুরোনো কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে
193

মন্জুর ইসলাম, সোনারগাঁও প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে ৫ গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র শত বছরের পুরোনো কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
২৬ এপ্রিল (রবিবার) মদনপুর-গাউছিয়া মহাসড়কের নয়াপুর বাজার সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাস্তার ধুলোবালি উপেক্ষা করে শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁও উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ইসহাক মিয়া, গ্রাম বাংলা টিউব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু বক্কর, নয়াপুর উত্তরপাড়া মসজিদের সেক্রেটারি মোঃ ঈসমাইল, কোষাধ্যক্ষ মোঃ আরিফ, বিশিষ্ট সমাজসেবক মোঃ রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, প্রায় শত বছরের পুরোনো এই কালভার্টটি দিয়ে একসময় নৌকা চলাচল করত এবং বর্তমানে সাদিপুর, হাতুরাপাড়া, আন্দারমানিকসহ অন্তত পাঁচ গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র পথ এটি। কিন্তু মদনপুর-গাউছিয়া মহাসড়কের সংস্কার কাজের সময় গুরুত্বপূর্ণ এই কালভার্টটি ভরাট করে দেওয়া হয়েছে, যা এলাকাবাসীর জন্য চরম উদ্বেগের বিষয়।
তারা আরও জানান, বাংলাদেশ রেলওয়ের নকশা অনুযায়ী এখানে কালভার্ট বিদ্যমান রয়েছে এবং সংলগ্ন এলাকায় খালও রয়েছে, যা পানি প্রবাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালভার্টটি বন্ধ হয়ে গেলে সাদিপুর ও জামপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম পানিবন্দি হয়ে পড়বে এবং বসতভিটা, ফসলি জমি ও ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বক্তারা অবিলম্বে কালভার্টটি সংরক্ষণ করে রাস্তা নির্মাণের দাবি জানান। তারা বলেন, উন্নয়ন কাজ মানুষের কল্যাণের জন্য, কিন্তু তা করতে গিয়ে জনগণকে বিপদের মুখে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এলাকাবাসী জানান, তারা ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, প্রকল্প পরিচালক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরে বিক্ষোভ মিছিলের মাধ্যমে মানববন্ধন কর্মসূচি শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews