বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

বদলগাছীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে
204

বুলবুল আহম্মেদ বুল বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় বিজ্ঞান মেলার উদ্বোধন করেন ৪৮ নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রকল্প ও প্রযুক্তিনির্ভর মডেল প্রদর্শন করছেন। ১৩টি স্টলে সাজানো হয়েছে নানা উদ্ভাবন। স্টলগুলো ঘুরে দেখা যায়, শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার সমন্বয়ে তৈরি বিভিন্ন প্রকল্প দর্শনার্থীদের আকর্ষণ করছে।

 

বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আবু হুরাইরা লোডশেডিং মোকাবিলায় বিদ্যুৎ সাশ্রয়ী একটি সেন্সরভিত্তিক যন্ত্র প্রদর্শন করেন। তিনি বলেন, ‘বর্তমানে দেশে লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। আমাদের উদ্ভাবিত যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ অপচয় রোধ করবে। সরকারি সহযোগিতা পেলে এটি বিদ্যুৎ সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।’

 

ভান্ডারপুর উচ্চ বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী ফাতেমা বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের একটি প্ল্যান্টের মডেল উপস্থাপন করেন। তাঁর ভাষ্য, “বর্তমান সময়ে এটি অত্যন্ত সময়োপযোগী উদ্ভাবন। যথাযথ সহায়তা পেলে এটি দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।”

 

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, বদলগাছী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews