সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁও মছলন্দপুর সমাজকল্যাণ সংসদের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে
270

সোনারগাঁ প্রতিনিধি, মোঃ মনজুর ইসলামঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও মছলন্দপুর সমাজকল্যাণ সংসদের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
শনিবার (২৫ এপ্রিল) সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; তাদের নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও মানবিক চেতনায় গড়ে তুলতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা জরুরি। মাদক একটি জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়—এ কারণে শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষিত ও সচেতন সমাজ গড়ে উঠলে অপরাধ, সন্ত্রাস ও মাদকাসক্তি অনেকাংশে হ্রাস পাবে। শিক্ষার্থীদের জন্য সুস্থ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা গেলে তারা দেশ ও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে।
মছলন্দপুর সমাজকল্যাণ সংসদের সভাপতি আবুল কাশেম বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সরকার, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিবুল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক সাফির উদ্দিন মজনু এবং বিএনপি নেতা মাসুম রানা।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews