1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

ভারত বয়ান দিচ্ছে আওয়ামী লীগ ভাল ছিলো- ব্যারিস্টার এ.এস.এম শাহরিয়ার কবির

নওগাঁ জেলা প্রতিনিধি শামীম আনসারী
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে
109

নওগাঁ জেলা প্রতিনিধি শামীম আনসারী

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ.এস.এম শাহরিয়ার কবির পুলক বলেছেন- বাংলাদেশের তেল সেভেন সিস্টার্সে যাবে। সে তেল আসবে মংলা থেকে। এরপর পাইপের মাধ্যমে আসামে যাবে। সেখান থেকে নাগাল্যান্ড ও মিজোরামসহ বিভিন্ন দেশে যাবে। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলতে পারলো না, যে পাঁচটি জাহাজে তেল আসছে এটা আমার দেশের জন্য, না ওদের (ভারত) জন্য। যদি পাঁচ জাহাজে তেল আসে তাহলে আমার এতো লম্বা লাইন কেন। এটাতো সত্যি কথা যে তেল নাই। এ বিষয়টি কারো সন্দেহ আছে।

 

শুক্রবার সকাল ১০ টায় নওগাঁ শহরের হোটেল আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ সদর উপজেলার আয়োজনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ নিয়ে পেশাজীবী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ব্যারিস্টার এ.এস.এম শাহরিয়ার কবির বলেন- যদি তেল দেশে থেকে থাকে তাহলে সরবরাহ (সাপ্লাই) নাই। তাহলে সরবরাহ দিচ্ছে না কেন। কোন সরকার কি চাই, তেল এভাবে বন্ধ রেখে জনরোষের মধ্যে পড়তে। চাই, যদি কারো দাসত্ব মেনে নিতে চাই। ভারত আপনার সামনে একটি বয়ান দিয়ে আসছে। সেই বয়ান হচ্ছে- আওয়ামী লীগ ভাল ছিলো। আওয়ামী লীগ ভাল থাকলে দুইমাসের মধ্যে বিএনপি কি কি কাজ করলো যে মানুষ বলা শুরু করলো ‘আওয়ামী লীগ ভাল ছিলো’।

 

দুই মাসের প্রথম কাজ হচ্ছে- যে ভোট চুরি করেছে তাকে আপনে মেজোরিটি দিলেন। মেজোরিটি দেওয়ার পেছেনে একটি কারণ আছে। কি সেই কারণ। প্রথম কথা পৃথিবীর কোথাও কেউ দেখেছেন- যে প্রধানমন্ত্রী বসে থাকে, আর পাশে একজন মন্ত্রী বসে থাকে। তার কথামতো মন্ত্রী সব কথা বলে। পৃথিবীর কোথাও শুনেছেন প্রাথমিক বিশ্ববিদ্যালয়।

 

গুম কমিশন আইন, গুম, খুন ও আয়না ঘর এটাই ছিলো শেখ হাসিনার একমাত্র অস্ত্র। তবে বিএনপি বলছে গুম-খুন চাইনা।

 

প্রধানমন্ত্রীর উদ্যেশ্যে ব্যারিস্টার বলেন- বাংলাদেশ জামায়াতে ইসলাম যদি ডাক দেয় ৫০ লাখ লোক ঢাকায় আসেন। আপনার (প্রধানমন্ত্রী তারেক রহমান) নাই পুলিশ ও নাই বিডিআর। আবার আপনার ছাত্রদল তারাও ভাড়াটিয়া। আপনে ক্ষমতায় এক মুহুর্ত থাকতে পারবেন না।

 

আমার আমিরের সফর যদি আপন দূর্বলতা ভাবেন তাহলে ক্ষতি আপনার, আমার না। কারণ আল্লাহ এই জমিনকে প্রস্তুত করেছে বলেই আপনে চুরি করে ক্ষমতায় আসতে হয়েছে। তবে আমরা চাইনা তিনি(প্রধানমন্ত্রী) পড়ে গিয়ে আওয়ামী লীগ পুণর্বাসিত হোক। আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিবো। তবে ধৈর্যের একটা সীমা আছে।

 

যদি গুপ্ত বলা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ইংল্যান্ডে ১৭ বছর ছিলেন। তিনি যদি গুপ্ত না হয়, অর্থ্যাৎ তিনি যদি প্রকাশ হয়, তাহলে আমরাও প্রকাশ। আর তিনি যদি গুপ্ত হয়, তাহলে আমরাও গুপ্ত। আর হিকমত দিয়ে চলা, এটা যদি গুপ্ত বলা হয় তাহলে এর চেয়ে প্রতারণা ওই জুলাই সনদের মতো আর কিছু নাই।

 

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ সদর উপজেলা শাখা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রহিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- নওগাঁ-২(পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক ও জেলা জামায়াতের সভাপতি আব্দুর রাকীব, নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, সাবেক অধ্যাপক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ সহ অন্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট