বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

গণভোটের রায় না মেনে বিএনপি জনগণের সাথে বিশ্বাস ভঙ্গ করেছে: ডা. ইরান

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে
184

ইমান আলী, 

ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ১৯৭০ সালের নির্বাচনে জনগণের রায় যেমন পাকিস্তানিরা মেনে নেয়নি, তেমনি ২০২৬ সালের গণভোটের রায়কেও বিএনপি সরকার মানছে না। সরকার গণভোটের রায় না মেনে জনগণের সাথে বিশ্বাস ভঙ্গ করেছে।

আজ শুক্রবার বাদ মাগরিব কামরাঙ্গীরচরের আউয়াল কলেজ রোডে কামরাঙ্গীরচর থানা লেবার পার্টির উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ১৫ মে ঢাকা মহানগর কাউন্সিল সফল করার লক্ষ্যে এ কর্মী সভার আয়োজন করা হয়।

ডা. ইরান বলেন, বিগত ৫ আগস্ট ইনসাফের বাংলাদেশ গড়তে জনগণ গণঅভ্যুত্থানে রাজপথে নেমে এসেছিল। অর্থবহ পরিবর্তনের জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করেছে। কিন্তু বিএনপি সরকার গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে। এজন্য বিএনপিকে ভয়াবহ খেসারত গুনতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ যেভাবে ফুঁসে উঠেছে, তেমনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের সংকট, বিদ্যুৎ সংকট ও আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনগণ রাজপথে নামলে নতুন ইতিহাস রচিত হবে। তাই ১১ দলীয় ঐক্যের নেতৃত্বে গণভোটের রায় বাস্তবায়নে সকল আন্দোলন সংগ্রামে লেবার পার্টি ও ছাত্রমিশনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে।

কামরাঙ্গীরচর থানা লেবার পার্টির সভাপতি মোঃ আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, ঢাকা মহানগর সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ আলম পাটোয়ারী, মহানগর সদস্য মোঃ রাজু বেপারী, গোলাম আজম, কোতোয়ালি থানা সভাপতি মোঃ আনিস মোল্লা ও থানা সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান এবং মহিলা সম্পাদিকা মিসেস সাবলি ইসলাম স্বপ্না সহ মহানগর ও থানা নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ আজাদকে সভাপতি ও মোঃ আবদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কামরাঙ্গীরচর থানা লেবার পার্টির কমিটি গঠন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews