শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রূপগঞ্জে অপহৃত শিশু মাইশা গাইবান্ধা থেকে উদ্ধার, গ্রেফতার ২

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে
238

মোঃ সাইফুল ইসলাম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহর থেকে অপহৃত পাঁচ বছরের শিশু মাইশা আক্তারকে গাইবান্ধা জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে গাইবান্ধার ফুলছড়ি থানা এলাকায় আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। একই সময়ে পৃথক অভিযানে ফুলছড়ি এলাকা থেকে মোহাম্মদ শান্ত (২০) এবং পূর্বাচল উপশহর এলাকা থেকে শাহ আলম (৩৫) নামের দুইজনকে গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় পূর্বাচল উপশহরের বুরুলিয়া গোলচত্বর এলাকা থেকে স্থানীয় ব্যবসায়ী শ্যামল মিয়ার পাঁচ বছরের মেয়ে মাইশা আক্তার অপহরণের শিকার হয়। এ ঘটনায় শিশুটির বাবা শ্যামল মিয়া রূপগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন, যেখানে গ্রেফতার হওয়া দুইজনকে আসামি করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে দ্রুত সময়ের মধ্যেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং উদ্ধার হওয়া শিশুটিকে ইতোমধ্যে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews