শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রূপগঞ্জে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ।

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে
320

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর ২টায় রূপগঞ্জের হাজী মোহাম্মদ এখলাছ উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মারুফ-শারমিন স্মৃতি সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব লায়ন মোঃ মোজাম্মেল হক ভূঁইয়া। তিনি তার বক্তব্যে বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের শিক্ষা সচিব মোঃ মাহাবুবুর রহমান রশিদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষার কোনো বিকল্প নেই। নিজেদের দক্ষতা বাড়িয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews