শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রূপগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা উঠছে প্রশ্ন

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে
246

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কীটনাশক পান করে রাণী (৪০) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা—এ নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও নানা প্রশ্ন।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাণী স্থানীয় বাসিন্দা কুদ্দুস মিয়ার স্ত্রী। তাদের দাম্পত্য জীবনে অহনা (১৯), আবদীব (১০) ও আদীপা (১০) নামে তিন সন্তান রয়েছে।

পরিবারের সদস্যদের অভিযোগ, রাণীর মৃত্যু স্বাভাবিক নয়। তাদের দাবি, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও নির্যাতনের শিকার ছিলেন তিনি। প্রায় এক দশক আগে স্বামীর দ্বিতীয় বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়, যা সময়ের সঙ্গে আরও তীব্র হয়ে ওঠে।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন সকালে রাণীর স্বামী ফোন করে তার মৃত্যুর খবর দেন। তবে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পান বলে দাবি করেন। তাদের সন্দেহ, জোরপূর্বক কীটনাশক পান করিয়ে তাকে হত্যা করা হয়েছে।ঘটনার পর থেকেই রাণীর স্বামী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে, যা সন্দেহকে আরও ঘনীভূত করছে বলে মনে করছেন স্থানীয়রা। এদিকে স্বজনরা অভিযোগ করেছেন যে একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং তাদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও আলোচনার সৃষ্টি হয়েছে। স্বজনরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews