শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

উন্নত ও আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়ে রামজীবন ইউনিয়নের চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার রুবেল

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে
331

ফাহিম শাহরিয়া সুন্দরগঞ্জ প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রামজীবন ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সমাজসেবক ও জনদরদী ব্যক্তি ইঞ্জিনিয়ার মো. রুবেল। তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

পেশাগতভাবে তিনি একজন উদ্যোক্তা এবং নিউ বেস্ট ইলেকট্রনিকস-এর চেয়ারম্যান। পাশাপাশি তিনি জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) গাইবান্ধা জেলা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন মানবিক সমাজসেবক ও জনদরদী মানুষ হিসেবে এলাকায় তিনি সুপরিচিত।

দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। নির্বাচন প্রসঙ্গে ইঞ্জিনিয়ার মো. রুবেল বলেন, “আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। এজন্য আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, ইতোমধ্যে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। ফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তাকে নিয়ে এলাকাজুড়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।

একটি আধুনিক, উন্নত ও সেবামুখী ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সমাজসেবক ও জনদরদী এই উদ্যোক্তা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews