বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

এমপি ডা. মু: মিজানুর রহমানের রহনপুরে ব্যক্তিগত কার্যালয় উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে
158

মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মু: মিজানুর রহমান তাঁর ব্যক্তিগত কার্যালয়ের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছেন। শনিবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশনপাড়া এলাকায় ফিতা কেটে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়।

 

​কার্যালয় উদ্বোধনকালে এক সংক্ষিপ্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ সমর্থকবৃন্দ।

 

​উদ্বোধন শেষে উপস্থিত জনসাধারণের

উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন: ​”এই কার্যালয়টি অত্র এলাকার সাধারণ মানুষের জন্য সবসময় উন্মুক্ত থাকবে। এখান থেকেই আমি সরাসরি জনগণের কথা শুনব এবং এলাকার উন্নয়নে সর্বোচ্চ সচেষ্ট থাকব।”

 

​দীর্ঘদিন পর সংসদ সদস্যের এই ব্যক্তিগত কার্যালয় স্থাপনের ফলে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা গেছে। দলীয় কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের সাথে জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যেই স্টেশনপাড়ার এই গুরুত্বপূর্ণ পয়েন্টে কার্যালয়টি স্থাপন করা হয়েছে বলে জানান।

​উদ্বোধনী অনুষ্ঠানে ডা. মু: মিজানুর রহমান আরো বলেন,এলাকার শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়নে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। রহনপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় কার্যালয়টি হওয়ায় নাচোল ও ভোলাহাটের সাথে যোগাযোগের ক্ষেত্রেও এটি সমন্বয় কেন্দ্র হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

 

​অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে কার্যালয়টির মঙ্গল কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews