বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

নাচোলে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে
162

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার ৬২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল বীজ এবং রাসায়নিক সার বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোছাঃ সুলতানা রাজিয়া । ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ, তিল, পাট ও আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

​বৃহস্পতিবার ১৬ এপ্রিল সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের হাতে উন্নত জাতের বীজ এবং ডিএপি  ও এমওপি  সার  তুলে দেওয়া হয়। কৃষি অফিসের তথ্যানুযায়ী, বিভিন্ন ফসল ভেদে বিতরণের মাত্রা ছিল, ​আউশ ধান কৃষক প্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার। ​পাট ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার। ​মুগ ডাল ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার। ​তিল ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার।

​উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোছাঃ সুলতানা রাজিয়া  বলেন, বর্তমান সরকারের কৃষি বান্ধব নীতির ফলে কৃষকরা সঠিক সময়ে উন্নত মানের বীজ ও সার হাতে পাচ্ছেন। বিশেষ করে আউশ এবং গ্রীষ্মকালীন ফসলের আবাদ বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এই প্রণোদনার মূল লক্ষ্য। এয়ার ফ্লো মেশিনের ব্যবহার ও উফশী জাতের আবাদ সম্প্রসারণের মাধ্যমে হেক্টর প্রতি ফলন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

​এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম , উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলী, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হানুল ইসলাম এবং কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। বিতরণ শেষে কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি ও সারের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পরামর্শ প্রদান করা হয়।

​বিনামূল্যে এই কৃষি উপকরণ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় প্রান্তিক কৃষকরা। তারা জানান, সঠিক সময়ে এই সহায়তা পাওয়ায় তারা আবাদি জমি ফেলে না রেখে অর্থকরী ফসল উৎপাদনে অধিক আগ্রহী হবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews