বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রাজশাহীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: অপরাধ দমনে কড়া বার্তা

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে
403

ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল ২০২৬) দুপুর সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি জ্বালানি তেল নিয়ে কারসাজি এবং অবৈধভাবে পুকুর খনন বন্ধে কঠোর অবস্থান নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া অপরাধ নিয়ন্ত্রণ, জেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ ও নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদক নিয়ন্ত্রণের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

একইসঙ্গে গ্রাম আদালত পরিচালনা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ইভটিজিং এবং ধর্ষণ রোধে করণীয় সম্পর্কেও আলোচনা করেন বক্তারা। সাধারণ মানুষের সুবিধার্থে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল বারী সরদার এবং রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।

এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম সম্পা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাসিদ ফরহাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা নায়েবে আমির প্রফেসর আ. খালেক, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

পাশাপাশি জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এই আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews