1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

রহনপুরে এসএসসি পরীক্ষার্থী বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

 মফিজ আহমেদ নাদিম গোমস্তাপুর প্রতিনিধি :
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
35

 মফিজ আহমেদ নাদিম গোমস্তাপুর প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সকালে অত্র প্রতিষ্ঠানের প্রাঙ্গনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। প্রথমে বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে ছাত্র- ছাত্রীবৃন্দ। এরপর প্রতিষ্ঠানের নবীন প্লে ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ করা হয়। রহনপুর তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সালেহ আহমেদ বাচ্চু এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে ৮ম শ্রেণির ছাত্র শুভ। মানপত্র পাঠ করে ১০ম শ্রেণির ছাত্রী দীনা। বক্তব্য রাখে ১০ম শ্রেণির ছাত্রী লিজা, বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখে জীবন ও হিমা। প্রাক্তন শিক্ষার্থী পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র যুবায়ের। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব সালেহ আহমেদ বাচ্চু, সিনিয়র শিক্ষক জনাব মফিজ আহমেদ নাদিম, সহকারী শিক্ষক জনাব রুহুল আমিন।

 

আলোচনা শেষে এসোসিয়েশনের কৃতি শিক্ষার্থীদের ৪৭ জন, জুনিয়র বৃত্তি পরীক্ষার ২২ জন, এসএসসি ২৬ এর মডেল টেস্ট এর ১ম স্থানপ্রাপ্ত মাহির লাবিব, ২য় মেহেরাব, ৩য় জীবন ও আদর্শ ছাত্র রাকিবুলকে ক্রেস্ট প্রদান, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রায় ১০০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মোনাজাত পরিচালনা করা হয়।

পরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সৈবুর রহমান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট