শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রূপগঞ্জে “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতঃ

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে
262

মোঃ সাইফুল ইসলাম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ১২ই এপ্রিল রবিবার তারাব পৌর অডিটোরিয়ামে এই সেমিনার আয়োজন করেন তারাব পৌরসভা ও রূপগঞ্জ উপজেলা প্রশাসন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-০১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী। অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুস সালাম। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ববি হাজ্জাজ বলেন- ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এদেশে শিক্ষার কোন মানোন্নয়ন হয়নি। বিভিন্ন সময় এদেশে শিক্ষা কমিশন করা হয়েছে কিন্তু সেই কমিশনের কোন ভিশন ছিলো না, তাই আমাদের মূল টার্গেট হচ্ছেে শিক্ষাকে জাতির কল্যানে নিয়ে আসা। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, উনি শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে একটি ভিশন নিয়ে কাজ করছেন। আজকে আমাদের দেশে এইএসসি পাশ করার পর অনেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না। যার ফলে বিশ্ববিদ্যালয়ে লটারি দিতে হয়। আমাদের টাগেট খুব অল্প। ৬৫ শতাংশ যেনো ভাল করে বাংলা বলতে পারে। লক্ষ লক্ষ টাকা খরচ করে সুন্দর সুন্দর ভবন বানাচ্ছি, কিন্তু সুন্দর শিক্ষা ব্যবস্থা কি গড়ে উঠেছে? কারিকুলাম, ক্লাস রুম আর কনটেনসেন্সি। সঠিক শিক্ষা যেনো ক্লাস রুমে থাকে সেটা দেখতে হবে। প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকরা এগিয়ে আসেন। আগামী দিনগুলোতে শিক্ষার মান বদলাতে হবে। এখন আর আগের মতো ঐদিন নাই, ওপরে বসে একটা সিদ্ধান্ত নিবে সেটা হবে না। আপনারা শিক্ষকরা দায়িত্ব নেন। একসাথে কাজ করবো। সবাইকে নিয়ে সোনার বাংলাদেশ গড়বো।

বিশেষ অতিথির বক্ত্যবে নারায়ণগঞ্জ- ১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, ২০২৬ সালে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ দেখতে চাই। এটার জন্য অগ্রণী ভূমিকা রাখার জন্য শিক্ষকদের ভূমিকার বিকল্প নেই। শিক্ষার মান যেনো জাতির কল্যানের জায়গায় যায় তার জন্য তারেক রহমানের সরকার কাজ করছে। বাংলাদেশে শিক্ষার মান কমে গিয়েছে। সরকার বিল্ডিং, সুন্দর লোক বানাতে পারবে কিন্তু মেধাবী ছাত্র বানাতে পারবে না। এটার জন্য শিক্ষকদের ভূমিকা বেশি। রূপগঞ্জের কোন ছাত্র যেনো অকালে ঝড়ে না যায় এর জন্য যা করা দরকার আমার ও আমাদের দলের পক্ষে তার ব্যবস্থা করবো। নতুন রূপগঞ্জ গড়ার জন্য, স্বপ্নের রূপগঞ্জ গড়ার জন্য নেমেছি। আমরা ইনশাআল্লাহ করবো।

মুখ্য আলোচক হিসেবে অধ্যাপক ড. মোঃ আবদুস সালাম বলেন, করোনা ও জুলাই যুদ্ধের কারণে লেখাপড়ার অনেক ক্ষতি হয়েছে। শিক্ষাকে বিশ্বে সেবাখাত হিসেবে দেখা হয়। বাংলাদেশে শিক্ষা বেশি আক্রান্ত হয়। প্রাথমিক শিক্ষাকে নিরাপদ করা দরকার। শিক্ষায় রাজনৈতিক প্রভাব বেশি, রাজনৈতিক প্রভাব থেকে শিক্ষাকে রক্ষা করতে হবে, ২০১০ সালের শিক্ষা কমিশন বর্তমান শিল্প বিপ্লবের সাথে সমন্বয়হীন, তাই শিক্ষাকে আরো আধুনিকায়ন ও যুগোপযোগী করার জন্য নতুন শিক্ষা কমিশন করা খুবই জরুরী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews