বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

রাজশাহীর মোহনপুরে তুচ্ছ ঘটনায় ভ্যানচালককে পি/টি/য়ে হ/ত্যা

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে
289

ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মোহনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালককে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তসহ তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের বেলগাছি পূর্বপাড়া গ্রামের পাঠক ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন (৪৪) একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মজিবর রহমান (৫৫) চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। তবে ভ্যানচালক আলমগীর কিছুটা দূরে গিয়ে ভ্যান থামালে এতে ক্ষিপ্ত হন মজিবর। একপর্যায়ে তিনি ইট দিয়ে আলমগীরের মাথার পেছনে একাধিক আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে তিনি ভ্যান থেকে পড়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত মজিবর রহমানকে পাঠক ক্লাবে আটক করে রাখে। ঘটনাস্থলে পুলিশ আসামি মজিবরকে নিতে গেলে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলার জন্য চেষ্টা চালায় মোহনপুর থানা পুলিশের দক্ষতায় আসামিকে নিরাপদে রাখা হয়েছে। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মোহনপুর থানা।অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এলাকায় শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

নিহতের ছেলে নয়ন আলী ওরফে জয় (২৬) বাদী হয়ে মোহনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মজিবর রহমান (৫৫) তার দুই ছেলেকে আসামি করা হয়েছে।

অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews