বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

শিক্ষার্থীদের ওয়াশ ব্লক দখল করে প্রধান শিক্ষকের অফিস-শয়নকক্ষের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে
227

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রির বিরুদ্ধে একাধিক অনিয়ম ও সরকারি সম্পদ অপব্যবহারের অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের ব্যবহারের জন্য সরকারি বরাদ্দে নির্মিত ওয়াশ ব্লক দখল করে তিনি সেটিকে ব্যক্তিগত অফিস ও শয়নকক্ষ হিসেবে ব্যবহার করছেন। এ ছাড়া বিদ্যালয়ের গাছ চুরি, ভুয়া শিক্ষককে রক্ষা এবং নতুন টিউবওয়েল স্থাপনে অনিয়মের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে নির্মিত ওয়াশ ব্লকটি বর্তমানে প্রধান শিক্ষকের ব্যক্তিগত কক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে শিক্ষার্থীরা নির্ধারিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবক ও এলাকাবাসী।

এদিকে বিদ্যালয়ের গাছ কেটে বিক্রি ও ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগেও প্রধান শিক্ষককে ঘিরে আলোচনা চলছে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের কাঠ ব্যবহার করে তিনি নিজের বাড়ির জন্য আসবাবপত্র তৈরি করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়েছে বলে জানা গেছে।

আরও অভিযোগ উঠেছে, গেজেট অনুযায়ী বিদ্যালয়ে একজন ভুয়া শিক্ষকের অস্তিত্ব থাকলেও তার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং আর্থিক সুবিধার বিনিময়ে তাকে রক্ষা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া বিদ্যালয়ে সরকারি বরাদ্দে নতুন টিউবওয়েল আসলেও সেটি স্থাপন না করে পুরনো টিউবওয়েলে নতুন লাইন সংযোগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এতে সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রি বলেন, বিদ্যালয়ে পর্যাপ্ত কক্ষ না থাকায় প্রয়োজনের তাগিদে তিনি ওয়াশ ব্লকটি ব্যবহার করছেন। তবে গাছ কাটা, কাঠ ব্যবহারের অভিযোগ ও ভুয়া শিক্ষক সংক্রান্ত বিষয়ে তার কাছ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন জানান, বিদ্যালয়কে ঘিরে ওঠা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এবং অনিয়মের সুষ্ঠু তদন্তের দাবিতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবক ও সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews