1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

*জুলাই সনদ ও গণভোটের রায়কে অস্বীকার করে সরকার ফ্যাসিবাদের পথে হাটছে*

মোঃ সাইফুল ইসলাম রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি,
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
49

মোঃ সাইফুল ইসলাম রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি,
গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় ঐক্য ঘোষিত সপ্তাহব্যাপী গণসংযোগ উপলক্ষ্যে আজ ০৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে লিফলেট বিতরণের মাধ্যমে কার্যক্রম উদ্ভোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার।
নারায়ণগঞ্জ জেলার গাউছিয়া মার্কেট এলাকায় লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান, এন সিপির কেন্দ্রীয় নেতা তুহিন মাহমুদ, এন সিপি রূপগঞ্জ জেলা আহ্বায়ক মুহাম্মদ ইউসুফ, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ফারুক আহমদ, আনিসুর রহমান, হানিফ ভূইয়া প্রমূখ।
লিফলেট বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত পথসভায় নেতৃবৃন্দ বলেন, দুই হাজার শহীদ আর ত্রিশ হাজার মানুষের পঙ্গুত্বেও বিনিময়ে অর্জিত জুলাইকে ধারণ করেই গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটের মাধ্যমে জনগণ রায় দিয়েছে একটি গণতান্ত্রিক বাংলাদেশের যেখানে আর কোনো আয়ণাঘর তৈরী হবে না, ফ্যাসিবাদের সৃষ্টি হবে না, ভোট ডাকাতি হবে না। কিন্তু আজ বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের মাধ্যমে বি এন পি ভোট ডাকাতির যে মহোৎসব করেছে এর মাধ্যমে তারা পুরোনো ফ্যাসিবাদেও পথে হাটছে। তারা অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন করে ফ্যাসিবাদী আচরণ পরিহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এরপর নেতৃবৃন্দ বিপুল সংখ্যাক নেতা-কর্মীকে নিয়ে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং গণভোটের গণরায় বাস্তবায়নে এগারো দলীয় ঐক্যের আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট