শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

গোমস্তাপুরে বীরোচিত সংবর্ধনা দেয়া হলো সাফ অনুর্ধ-২০ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী বাংলাদেশ দলের অন্যতম সদস্য ইউসুফ আলীকে

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে
267

মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

মালদ্বীপে সাফ অনুর্ধ-২০ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অন্যতম সদস্য ইউসুফ আলীকে গণসংবর্ধনা দিয়েছে উপজেলা ক্রীড়া সংস্থা। বুধবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার এনামুল হক, বাফুফের অনুর্ধ-১৯ দলের কোচ আব্দুর রাজ্জাক, গোমস্তাপুর থানার ওসি নুরে আলম, সংবর্ধিত ফুটবলার ইউসুফ আলীর পিতা গোলাম মূর্তজা,রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক আতিকুর রহমানসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।এর আগে রহনপুর পৌরসভার পক্ষ থেকে মোটর শোভাযাত্রা নিয়ে পৌর এলাকা প্রদক্ষিন করা হয়। প্রসঙ্গত:সাফ জয়ের পর সোমবার বিকেলে বিমান যোগে রাজশাহী এসে পৌঁছে। সেখানে তাঁকে স্বাগত জানান তার বন্ধু ও পরিবারের লোকজন।রাতে সে তার জন্মস্থান রহনপুর পৌর এলাকার কলেজ পাড়ায় এসে পৌঁছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews