শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সফল করতে গোমস্তাপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে
308

মো:সামিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহসহ ১০ম বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০ টায় উপজেলা সভাকক্ষে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। সভায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলি, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তের কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী বলেন, আগামী ১৫ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দুইদিনব্যাপী এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার বিজ্ঞান মেলা উপজেলা চত্বরে অনুষ্ঠিত হবে। তিনি জানান, নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্ভুদ্ধ করা। বিজ্ঞান বিষয়ে আগ্রহ প্রকাশ করা। শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্ভাবনী শক্তি বিকাশ, প্রযুক্তিগত উন্নয়নে অগ্রসর করা। এই মেলার বিজয়ী ৩ জন জেলা পর্যায়ে অংশ নিবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews