বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

নওগাঁয় স্কুল ছাত্রীকে উত্যক্ত; মধ্যরাতে যুবক গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে
221

নওগাঁ জেলা প্রতিনিধি শামীম‌ আনসারি:

নওগাঁয় স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় গোলাম মোস্তফা রাব্বি (২৭) নামে এক যু্বককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার রাত ২টার দিকে সদর উপজেলার কাদোয়া গ্রামের উত্তরপাড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গোলাম মোস্তফা রাব্বি ওই গ্রামের মো: হাফিজার রহমানের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশের মিডিয়া সেলে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

 

জেলা পুলিশের মিডিয়া সেলে জানানো হয়- সোমবার রাত ১০টায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মোবাইল ফোনে জানতে পারেন দশম শ্রেণির একছাত্রী স্কুল শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে তাকে একা পেয়ে বিকেলে অজ্ঞাতনামা এক যুবক মোটরসাইকেল চালিয়ে ছাত্রীর সামনে গতিরোধ করে তার গায়ে হাত দেয় এবং শরীর স্পর্শ করে (ব্যাড টার্চ) দ্রুত মোটরসাইকেলে নিয়ে চলে যায়। তারপর থেকেই ছাত্রীটি ভয়ে হতাশায় (ডিপ্রেশন) ভুগছে। এছাড়া আর স্কুলে যাবে না বলেও জানায়।

পুলিশ সুপার তাক্ষনিক গুরুত্ব সহকারে জেলা গোয়েন্দা শাখা নওগাঁকে আসামি সনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করার নির্দেশ দেন। জেলা গোয়েন্দা শাখা তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে মোটরসাইকেল টি সনাক্ত করে। পরবর্তীতে অভিযান পরিচালনা করে রাত ২টার দিকে নিজ বাড়ি থেকে গোলাম মোস্তফা রাব্বিকে গ্রেফতার করা হয়। ঘটনার সময় আসামী যে মোটরসাইকেল ব্যবহার করছিল এবং যে শার্ট পরে ছিল তা জব্দ করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীর মা নওগাঁ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটা মামলা দায়ের করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী গোলাম মোস্তফা রাব্বি বিষয়টি পুলিশের নিকট বলে স্বীকার করেছে। সেই সাথে অতীতেও স্কুল ছাত্রীদের উত্যক্ত ও শরীর স্পর্শ করে (ব্যাড টার্চ)করেছে বলে তথ্য পাওয়া যায়।

 

নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন- ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আলাতদের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে। সড়কে ইভটিজিংকারী অথবা স্কুল ছাত্রীদের শরীর স্পর্শ করা (ব্যাড টার্চ) ব্যক্তিদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর হস্তে দমন করবে। সবার জন্য পথ নিরাপদ থাকবে।#

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews