শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁর পোরশায় হামের টিকাদান ক্যাম্পেইন শুরু

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে
320

নওগাঁ প্রতিনিধি শামীম আনসারী:

নওগাঁ জাতীয় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০টায় জেলার পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে মুটোফোনে এর বক্তব্য রাখেন-স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

এসময় পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজির আহমেদ এর সভাপতিত্বে জেলা সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (সার্কেল অফিসার) শ্যামলি রানী বর্মন ও অফিসার ইনচার্জ জিয়াউর রহমান সহ অন্যরা বক্তব্য রাখেন।
আলোচকরা বলেন: আতঙ্কিত না হয়ে চিকিৎসকের স্মরনাপর্ন ও হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়। পর্যাপ্ত পরিমান হামের টিকা রয়েছে। এছাড়া অন্য কোন উপজেলার শিশু যেন এখানে টিকা দিতে না আসে সে ব্যাপারেও সর্তক থাকতে হবে।

জেলা সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম বলেন- আক্রান্তের হার বেশি হওয়ায় জেলার পোরশা উপজেলা কে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ উপজেলার জন্য ১৮ হাজার ভায়েল আসছে। যা থেকে ১৭ হাজার ৭৮০ জন যারা ৫-৫৯ মাস বয়সি শিশুকে টিকা দেওয়া হবে। সকাল ৮টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে আগামী ঈদুল পর্যন্ত। জেলায় এ পর্যন্ত ১২৫ জন শিশুর হামের উপসর্গ রয়েছে। এখন পর্যন্ত ১০ জন হাম রোগে আক্রান্ত হয়েছে। যাদের বয়স ৫-১০ মাস।
তিনি বলেন- ৫বছর পরপর হামের বুস্টার ডোজ দেওয়ার কথা থাকলেও তা করা হয়য়নি।নিয়মিত হামের টিকা দেওয়া হলেও বুস্টার ডোজ না দেওয়ার এর হামের প্রভাব বিস্তারের কারণ হতে পারে। পরবর্তীতে জেলার নিয়ামতপুর উপজেলায় টিকাদান কার্যক্রম চলবে।

এদিকে অভিভাবকরা তাদের সন্তানদের সুস্থ রাখতে টিকা দিতে হাসপাতালে ছুটে এসেছেন।#

ছবি: নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews