শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

লক্ষ্মীপুর সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২৯৫ বার পড়া হয়েছে
428

মোঃ আব্দুল কাদেরঃ লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার (৫ আগস্ট ২০২৬) বিকেল ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক একটি ঘটনার জেরে শহরের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জারি করা আদেশ অনুযায়ী, লক্ষ্মীপুর পৌরসভা ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে চারজনের বেশি লোক একত্রে চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews