বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

কমিউনিটি ক্লিনিকে CHCP পদে কর্মরত জিল্লুর রহমান মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছেন

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে
313

মাধবপুর প্রতিনিধি:
মাধবপুর উপজেলার একটি কমিউনিটি ক্লিনিকে CHCP (Community Health Care Provider) পদে কর্মরত জিল্লুর রহমান তার বিরুদ্ধে প্রকাশিত সাম্প্রতিক সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি দাবি করেন, প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
জিল্লুর রহমান বলেন, তিনি দীর্ঘদিন ধরে কমিউনিটি ক্লিনিকে CHCP হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং নিষ্ঠার সাথে এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল তার সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই। আমি নিয়ম মেনে ক্লিনিকে উপস্থিত থেকে রোগীদের সেবা প্রদান করি। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে তিনি প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান। পাশাপাশি তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে অনুরোধ করেন, ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই করার জন্য।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহলও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়ে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের গুরুত্ব তুলে ধরেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews