বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

গাড়িতে অবৈধ তেল মজুদ ধরলো রহনপুর মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশন কর্তৃপক্ষ অত:পর প্রশাসনের জরিমানা,

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে
367

মো:সামিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

স্টারিং গাড়িতে জারকিনে অবৈধভাবে তেল মজুদ করায় চালককে আটক করে রহনপুর মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশন কর্তৃপক্ষ পরবর্তীতে চালক কে জরিমানা করেছে স্থানীয় প্রশাসন।

আজ শনিবার (৪ এপ্রিল, ২০২৬) রহনপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা।

​অভিযোগ সূত্রে জানা যায়, রহনপুর মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশন একটি স্টারিং গাড়িতে ১০ লিটার ডিজেল তেল বোতলে ও জারকিনে অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়। বিষয়টি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত করেন।
​খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট
উম্মে সালমা রুমা ঘটনাস্থলে উপস্থিত হন। সরকারি আদেশ অমান্য করে এভাবে তেল মজুদ রাখার অপরাধে ভোলাহাট উপজেলার বারই পাড়া এলাকার আয়েশ এর ছেলে দুরুল কে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ওই স্টারিং চালককে ১০০০ টাকা জরিমানা করা হয়।
​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা জানান, “চালককের আর্থিক অবস্থা বিবেচনায় জব্দকৃত তেল বাজেয়াপ্ত না করে তা গাড়ির ট্যাঙ্কে ভরে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews