বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

বদলগাছীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ- সার বিতরণের উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে
229

বদলগাছী (নওগাঁ )প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে পাট, মুগ, তিল ও উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সরবরাহের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনাসভা ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত।

অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৮ নওগাঁ ৩ বদলগাছী মহাদেবপুর আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনির সভাপতিত্বে
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান ।
অন্যান্যদের মধ্যে এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী সান্ডু, সুবিধাভোগী কৃষক কৃষাণী, সূধিবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে এবং কৃষকের উৎপাদন খরচ কমিয়ে আনতে এই প্রণোদনা বিতরণ করা হচ্ছে । বিশেষ করে আউশ ধান ও পাটের আবাদ বৃদ্ধি আমাদের লক্ষ্যে কৃষকরা যদি সঠিক সময়ে এই উন্নত মানের বীজ ও সার ব্যবহার করেন, তবে বদলগাছীর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফসল উৎপাদন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে ১০ জন কৃষকের হাতে সার ও বীজ তুলে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় ।
এ সময় উপজেলার ৮ ইউনিয়নের ৪ হাজার ২ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনা মূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার। ১০০ জন কৃষককে ১ কেজি করে পাটের বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার। ৪০ জন কৃষককে ৫ কেজি করে মুগ ডালের বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার ও ৩০ জন কৃষককে ১ কেজি করে তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews