শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

আড়াইহাজারে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে
275

হুসাইন আহমেদ,আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পারিবারিক কলহের জেরে সামিয়া (১৮) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার কামরানীচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সামিয়া ওই এলাকার বাসিন্দা সজিবের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে সামিয়া নিজ ঘরের টিনসেডের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দিলে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews