সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে
346

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার সদর উপজেলার আখানগীরী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে একটি প্রাইভেট কার, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশের একটি দল অভিযান চালায়। এসআই জাকির হোসেন রুবেলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কালেকা বাজার এলাকায় পৌঁছামাত্র ডাকাতদল পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— সেলিম মিয়া (৩৫), শাহ ইকবাল হোসেন (৩৭), মবিল খান(৪৮), শাহেদ মিয়া (২৬), মোঃ অভি (২৪)
অভিযানকালে তাদের ব্যবহৃত প্রাইভেট কার ও প্রাইভেট কার থেকে একটি কাটার মেশিন, দা, চাকু, লোহার পাইপ, বাঁশের লাঠি এবং প্রায় ২৫ ফুট রশি উদ্ধার করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিশেষ করে শাহ ইকবাল হোসেনের বিরুদ্ধে ১১টি এবং সেলিম মিয়ার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।
এ ঘটনায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews