বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি হলেন খন্দকার আল আমিন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে
203

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘদিন রাজনীতি ও সমাজসেবায় সক্রিয় খন্দকার আল-আমিন সম্প্রতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) সিদ্ধিরগঞ্জের শিমরাইলের আল মুঈদ ফাউন্ডেশনে জেলা জামায়াতে ইসলামীর আমীর মমিনুল হক সরকার তাঁকে এই দায়িত্ব প্রদান করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান, সংস্কৃতি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল বাকী, কর্ম পরিষদ সদস্য মাওলানা আশরাফুল ইসলাম, মজিবুর রহমান মিয়াজী এবং ফেডারেশনের অন্যান্য নির্বাহী সদস্য উপস্থিত ছিলেন।
ছাত্রজীবন থেকেই খন্দকার আল-আমিন রাজনীতিতে সক্রিয়। ১৯৯৪ সালে ছাত্রশিবিরের সহযোগী হিসেবে রাজনীতিতে যুক্ত হওয়া থেকে থানা সভাপতির দায়িত্ব পর্যন্ত তিনি ধাপে ধাপে নেতৃত্বের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। ২০০৮ সালে জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে যোগদান করে ২০০৯ সালে রুকন হিসেবে শপথ গ্রহণ করেন। রাজপথে তাঁর সাহসী ভূমিকার মধ্যে একটি স্মরণীয় ঘটনা হলো ২০০৬ সালের আওয়ামী লীগের লগি বৈঠা বাহিনীর তান্ডবে গুলিবিদ্ধ হয়ে, হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। এছাড়া শাপলা চত্ত্বরে আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন।
কর্মজীবনে ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি, ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে সুবিধাবঞ্চিত মানুষদের চিকিৎসা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। স্থানীয় মহল ও সহকর্মীদের ধারণা, তাঁর নেতৃত্বে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যক্রম আরও শক্তিশালী ও ফলপ্রসূ হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews