শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রহনপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে
360

সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুর:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ, এস এস সি পরীক্ষার্থীদের বিদায় এবং বার্ষিক ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে প্রতিষ্ঠানের মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ তহবিল (নাচোল
-গোমস্তাপুর-ভোলাহাট) সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুর আসাদুল্লাহ আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, বিদ্যালয় সহকারী সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান, রহনপুর মহিলা কলেজের প্রভাষক অত্র বিদ্যালয়ের অভিভাবক মনিরুজ্জামান ডাবলু, প্রাক্তন শিক্ষার্থী সাখাওয়াত হোসেন সিফাত প্রমুখ। এর আগে বিদায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন নবম শ্রেণী শিক্ষার্থী তাসিন আব্দুল্লাহ, নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জোফার, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নুর আলম, ইকবাল হোসেন, রনক খান, তাহামিদ আব্দুল্লাহ, আবু সালেহ্। বিদ্যালয় শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সহিত নান্দনিক আয়োজন এর মাধ্যমে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। আয়োজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারি অধ্যাপক তোজাম্মেল হক, রহনপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, রহনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম তালুকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সামাজিক সংগঠক সারওয়ার জাহান সুমন, স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ , বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা, স্থানীয় গণমাধ্যম কর্মী সহ বিদ্যালয় শিক্ষার্থীরা। আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক ও সাহিত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews