শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ভাটার টানে কাত, তারপর ডুবল চরমোনাই মাহফিলের লঞ্চ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে
292

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি

ভোরের আলো ফোটার আগেই সব কাজ শেষ হয়েছিল। যাত্রী নামানো হয়ে গেছে, নদীও তখন শান্ত। কিন্তু দুপুর গড়াতেই দৃশ্যটা বদলে গেল। ভাটার টানে পানি নামতে শুরু করতেই হঠাৎ কাত হয়ে পড়ে রিজার্ভ লঞ্চ ‘মানিক-০৪’। কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে ডুবে যায় লঞ্চটি।

ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরের দিকে বরিশালের চরমোনাই ঘাট এলাকায়। তবে স্বস্তির বিষয়, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রীরা সবাই চরমোনাই মাহফিলের অংশ নেয়ায় লঞ্চটিতে যাত্রীদের কেউ ছিলেন না।

লঞ্চ সংশ্লিষ্টরা জানান, গতকাল রাতে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা লঞ্চটি ভোরে চরমোনাই পৌঁছে যাত্রী নামিয়ে ঘাটে নোঙর করে রাখা হয়েছিল। তখনও পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু ভাটার সময় পানি দ্রুত নেমে গেলে লঞ্চটির পেছনের অংশ নিচে বসে যায়। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে কাত হয়ে ডুবে যায় পুরো লঞ্চ।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, লঞ্চটি যথেষ্ট মজবুতভাবে বেঁধে রাখা হয়নি। ফলে পানির স্তর কমার সঙ্গে সঙ্গে এটি নিয়ন্ত্রণ হারায়। নদীর তলদেশের সঙ্গে পেছনের অংশ আটকে যাওয়ায় সামনের দিক ভেসে থাকে কিছুক্ষণ, পরে সেটিও ডুবে যায়।

ঘটনার সময় লঞ্চে কোনো যাত্রী বা কর্মী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। তবে লঞ্চের ভেতরে রাখা মুসল্লিদের কিছু সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ বলেন, ‘লঞ্চটি যাত্রী নামানোর পর খালি অবস্থায় ছিল। ভাটার কারণে পানি কমে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হননি।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews