বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

গ্রেপ্তারের পর থানা থেকে আসামির পলায়ন, এসআই ক্লোজড

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে
230

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সংঘবদ্ধ হামলার ঘটনায় দায়ের করা মামলায় আটককৃত আসামি থানা হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় থানার দায়িত্বরত সেকেন্ড অফিসার উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলামকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

বুধবার (১ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা পুলিশ জহিরুল ইসলামকে ক্লোজড করা হয়। তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আসামি পলায়নের ঘটনায় জহিরুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হবে এবং কোন অপরাধ প্রমানিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত (৩০ মার্চ) আসামি ইসমাইলকে উপজেলার দুবাই প্লাজার সামনে থেকে গ্রেপ্তার করে থানায় নেয়া হয়। পরে এসআই অজিত কুমার তাকে সেকেন্ড অফিসার জহিরুল ইসলামের রুমে বসালে সেখান থেকে কৌশলে পালিয়ে যায় ইসমাইল। পরের দিন সকালে বিষয়টি জানাজানি হয়।

পালিয়ে যাওয়া আসামি ইসমাঈলকে ৩১ মার্চ রাতে উপজেলার চর উচিৎপুরা বাজার এলাকা থেকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews