শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রাজনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি-মোস্তফা বকস, সাধারণ সম্পাদক- বিকাশ দাশ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে
300

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের রাজনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ১৮ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন- মোস্তফা বকস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিকাশ দাশ।
‎নবগঠিত কমিটিতে উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ কমিটি কাজ করবে বলে জানা গেছে। ‎নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনাগুলো গণমাধ্যমে তুলে ধরতে তারা সক্রিয় ভূমিকা রাখবেন। এছাড়া জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন তারা। ‎সংশ্লিষ্টরা আশা করছেন, নবগঠিত এই কমিটি রাজনগর উপজেলার সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য গড়ে তুলবে এবং সাংবাদিকতার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews