শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রাজাপুরে শিক্ষিকার বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে
305

এইচ এম শুভ ঝলকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে ১৮ নং কানুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফেরদৌসী খানমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে সোমবার বিকেলে রাজাপুর সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার সাবেক স্বামী ছত্রকান্দা এলাকার মোস্তফাবাদ কাসেমিয়া দাখিল মাদ্রাসার সুপার কেএম আব্দুল্লাহ বিবাহবিচ্ছেদের পর থেকে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন, মিথ্যা মামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বখাটে লোকজন দিয়ে হয়রানি করে আসছেন। এমনকি রোববার স্কুল বন্ধ থাকাকালীন তিনি সাব ক্লাস্টার ট্রেনিং এ থাকা কালিন তার সাবেক স্বামী ২শ টাকা করে দিয়ে ভাড়ায় কয়েকজন লোক এনে কল্পকাহিনি সাজিয়ে মানববন্ধন সাজায়। যাহার ছিলেন তারা কেহ ওই এলাকার ছাত্র বা অভিভাবক না। তিনি আরও দাবি করেন, তার কাছ থেকে প্রায় ৫ লাখ ৩৬ হাজার টাকা জোরপূর্বক ব্যাংক ঋণ তুলে নেওয়া হয়েছে এবং তার চাকরিসংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র ও চেক আটকে রাখে। এছাড়া অভিযুক্তের বিরুদ্ধে মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য, অবৈধ সুবিধা গ্রহণ, দায়িত্বে অবহেলা ও সহকর্মীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগও তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে চলমান অপপ্রচার বন্ধ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews