বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠিতে ঐতিহ্যবাহী ঘোরদৌঁড় অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে
254

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠিতে ঐতিহ্যবাহী ঘোরদৌঁড় অনুষ্ঠিত।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোরদৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামের ইউপি সদস্য মোস্তাফা কামালের বাড়ির পিছনের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা আটটি ঘোড়া অংশ নেয়।

প্রতিযোগিতায় মো. সিরাজ শিকদারের ঘোড়া প্রথম, মো. জালাল আকনের ঘোড়া দ্বিতীয় ও মো. এনায়েত শিকদারের ঘোড়া তৃতীয় হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আয়োজনকারীরা।
ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় উপলক্ষে মাঠের চারপাশে আয়োজন করা হয় মেলার।
স্থানীয় শতশত নারী শিশু ও যুবকরা ঘোড়দৌঁড় উপভোগ করেন। লতাবুনিয়া গ্রামের যুব সমাজ ঘোড়দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews