
মো: আতাউর রহমান বন্দর উপজেলা প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মমিনুল হক সরকার, কেন্দ্রীয় মজিলিশে শুরা সদস্য ও আমীর, নারায়ণগঞ্জ জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ইলিয়াস মোল্লা, শুরা ও কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ জেলা; মাওলানা খোরশেদ আলম ফারুকী, জেলা শুরা সদস্য ও আমীর, বন্দর উপজেলা; মাওলানা মোঃ আরিফুর রহমান, জেলা শুরা সদস্য ও সেক্রেটারি, বন্দর উপজেলা; মোঃ সালাহ উদ্দিন, সাবেক আমীর, বন্দর উপজেলা উত্তর; এবং আহমাদ উল্লাহ, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি, বন্দর উপজেলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ শাহিন মিয়া, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং মদনপুর ইউনিয়ন সভাপতি।
আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার প্রতি গুরুত্বারোপ করেন।